অবশেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন হবিগঞ্জের রেহানা

প্রস্তুতি সম্পন্ন

অবশেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন হবিগঞ্জের রেহানা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৭/১০/২০২৬ ১৩:০৬:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সৌদি আরবের জেদ্দায় গৃহকর্মীর ভিসায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে। গণমাধ্যমে তার নির্যাতনের বিষয়টি প্রকাশের পর গত ৫ অক্টোবর তাকে দূতাবাসের হেফাজতে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে রেহেনাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং তাকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ শাখার উপ-পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া।

এর আগে ৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ শাখার পরিচালক লোকমান হোসেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়ে রেহেনাকে দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

রেহেনাকে দেশে ফেরানোর বিষয়ে রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিজের কর্মকর্তা হাসান মিয়া জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। তার জন্য বিমানের টিকিটও কেনা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে রেহেনা বাংলাদেশ দূতাবাসের হেফাজতেই রয়েছেন।

রেহেনার স্বামী আলী আহমদ বলেন, রেহেনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেওয়ায় তারা কৃতজ্ঞ। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমকর্মীদের প্রতিও তিনি ধন্যবাদ জানান। তবে রেহেনার বকেয়া বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি উল্লেখ করে তিনি তা আদায়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

এদিকে রেহেনা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর আগে একটি ইমু ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, তার বেতন-ভাতা পরিশোধ করা হয়নি। এছাড়া তার কাছ থেকে জোরপূর্বক একটি জবানবন্দি নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ওই ভিডিও বার্তায় রেহেনা তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজীব দেব রায় রাজু /নীরব

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad