জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে বহিষ্কার
Led Bottom Ad

বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে বহিষ্কার

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০২/২০২৬ ০২:৪৬:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মনোনীত প্রার্থীর (জোট সমর্থিত প্রার্থী) বিপক্ষে অবস্থান নেওয়া এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারের পর থেকে শফিকুর রহমান দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই আসনে বিএনপির দলীয় প্রার্থী না থাকলেও বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকায় স্থানীয় বিএনপিতে বিভাজন সৃষ্টি হয়েছে। শফিকুর রহমান বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছিলেন।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য।” সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, এর আগে একই অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad