জগন্নাথপুরে অক্ষত বাঁধে ৫ লাখ টাকার প্রকল্প
Led Bottom Ad

জগন্নাথপুরে অক্ষত বাঁধে ৫ লাখ টাকার প্রকল্প

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/০২/২০২৬ ১৮:১৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে প্রায় অক্ষত বাঁধ মেরামতের জন্য ৫ লাখ ১২ হাজার ১৩৭ টাকা বরাদ্দ দেওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের কুবাজপুর ও আছিমপুর গ্রামের মধ্যবর্তী গোপাইলখালি ক্লোজার নামক স্থানে এই কাজের জন্য ২২নং প্রকল্প গ্রহণ করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, ক্লোজারটিতে অতীতে নির্মিত বাঁধ এখনো প্রায় অক্ষত রয়েছে। প্রকল্পের নামে শুধুমাত্র বাঁধের উপর অংশে অল্প মাটি ফেলে কাজ করা হয়েছে। স্থানীয়রা জানান, বাঁধের মধ্যস্থানে ছোটখাটো কিছু ভাঙা অংশ ছিল যা মেরামতে সামান্য মাটির প্রয়োজন ছিল। এই কাজের বিপরীতে এত বড় বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

প্রকল্প সভাপতি জালাল উদ্দিন চৌধুরী মুঠোফোনে জানান, তিনি কাজের স্থানে নেই। সদস্য সচিব মুজিবুর রহমান অসুস্থতার কারণ দেখিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জগন্নাথপুর উপজেলা কর্মকর্তা শেখ ফরিদ দাবি করেন, “এখানে ক্লোজার ছিল, তাই প্রকল্প দেওয়া হয়েছে। এটি অক্ষত বাঁধ ছিল না।”

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল বলেন, “কোথাও অক্ষত বাঁধে প্রকল্প দেওয়ার কথা নয়। যদি এমনটি হয়ে থাকে, তবে সরেজমিনে তদন্ত করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad