হবিগঞ্জে দুই-তৃতীয়াংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
Led Bottom Ad

হবিগঞ্জে দুই-তৃতীয়াংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৪/০২/২০২৬ ১২:০৫:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে দুই-তৃতীয়াংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর তা বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। 


নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলম তালুকদার জানান, আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে যাদের ভোট মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না হবে, তাদের জামানত বাজেয়াপ্ত হবে।


ফলাফল বিশ্লেষণে জানা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে বিজয়ী হন বিএনপি দলীয় প্রার্থী ড. রেজা কিবরিয়া। মোট ভোট কাস্ট হয় ২ লাখ ১৫ হাজার ১৭৭টি। এ আসনে জামানত বাজেয়াপ্ত হয় ২ জন প্রার্থীর। তারা হচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা। তিনি ভোট পান ৫ হাজার ২৭২টি। জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী কাজী তোফায়েল আহমেদ। তার প্রাপ্ত ভোট ৬৪৪টি।


হবিগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী। এ আসনে বিজয়ী হন বিএনপি দলীয় প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান। এখানে মোট ভোট কাস্ট হয় ২ লাখ ৯৭৫টি। এ আসনে জামানত হারান ৩ জন প্রার্থী। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক; তার প্রাপ্ত ভোট ১ হাজার ৮৪৩টি। জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, যিনি ভোট পান ৯৪১টি। জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী লুকমান আহমদে তালুকদার পান ৪৪৮ ভোট।


হবিগঞ্জ-৩ আসনে মোট ৬ জন প্রার্থী। এখানে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন বিএনপি দলীয় প্রার্থী জি কে গউছ। এ আসনে জামানত হারান ৪ জন প্রার্থী। তারা হচ্ছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মহিব উদ্দিন আহমেদ সোহেল। তিনি ভোট পান ৫ হাজার ৪৪৩টি। জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী পান ১ হাজার ২৫৯ ভোট। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এসএম সরওয়ার। তিনি পেয়েছেন ১৪ হাজার ১৩৩ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহিনুর রহমান পান  ১৩২ ভোট। 


হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন প্রার্থী। এ আসনে বিজয়ী হন বিএনপি দলীয় প্রার্থী এসএম ফয়সল। এখানে জামানত হারান ৭ জন। তারা হচ্ছেন- ১১ দল মনোনীত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি পান ২৬ হাজার ৪৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ সাজন পেয়েছেন ৬১৯ ভোট। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিন পেয়েছেন ৫৩৬ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৩২৯ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী রাশেদুল ইসলাম খোকন পেয়েছেন ৪৮৪ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা পেয়েছেন  ৪৮৪ ভোট।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad